সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জকসু ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেওয়া ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে থানায় জিডি

জকসু ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেওয়া ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে থানায় জিডি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে প্রকাশ্যে থাপ্পড় ও হত্যার হুমকির ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে জকসু।

 

বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষকদের উপস্থিতিতেই ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলী প্রকাশ্যে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় মারেন।

 

ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি কোতোয়ালি থানায় জিডি করেছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

লিখিত অভিযোগে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। খেলার আগে দুই দলের খেলোয়াড়দের ডিপার্টমেন্ট-সংক্রান্ত নিয়ম নিয়ে জটিলতা দেখা দিলে বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। অভিযোগ অনুযায়ী, নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিতে গেলে একাধিক পক্ষ আপত্তি তোলে এবং পরবর্তীতে বিষয়টি সমাধানের চেষ্টা চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

অভিযোগে আরও বলা হয়, খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে সাদিয়া সুলতানা নেলী নামে এক শিক্ষার্থী তাকে ডেকে নিয়ে অশোভন আচরণ করেন এবং প্রকাশ্যে হুমকি দেন। একপর্যায়ে তাকে মারধরের চেষ্টাও করা হয় বলে উল্লেখ করেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

জিডি করার পর এ বিষয়ে জকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক জানান, “আমরা জবি প্রশাসনকে জানাচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা বাধ্য হয়ে উক্ত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করব।”

 

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে এর দায়ভার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে। একই সঙ্গে বিচারহীনতার দায় স্বীকার করে প্রশাসনকে পদত্যাগের আহ্বানও জানান তিনি।

 

এদিকে, হামলা ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।