মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পুষ্টিকর সালাদ তৈরির সহজ রেসিপি

পুষ্টিকর সালাদ তৈরির সহজ রেসিপি

সালাদ একটি মিশ্র খাবার যা বিভিন্ন ধরনের ফল ও কাঁচা সবজি দিয়ে বানানো হয়। প্রোটিন পরিমাণ মতো চর্বি এবং সস মিশিয়ে সালাদকে আরো স্বাস্থ্যকর ও পুষ্টিকর করে তোলা যায়। সালাদ আমাদের শরীরের জন্য খুবই উপকারি। সালাদ আমাদের প্রতিদিনের খাদ্যে পুষ্টি যোগ করতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা জানান, সতেজ ও সুস্বাদু সালাদে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন সি, ফোলেট, ক্যালসিয়াম ও ফাইবার রয়েছে। ফাইবার, ভিটামিন ও খনিজসমৃদ্ধ সালাদ আমাদের হজমশক্তি বাড়ায়, ওজন ঠিক রাখতে সাহায্য করে।

এখানে স্বাস্থ্যকর ও পুষ্টিকর সালাদ তৈরির সহজ উপায় তুলে ধরা হলো:


সালাদ তৈরির সহজ টিপস- 
শসা, টমেটো, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম ইত্যাদি নিতে হবে।  সেগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।

মূলত যে সবজিগুলো কাঁচা অনায়াসেই খাওয়া যায় সেগুলোই বেছে নিতে হবে।  সবজিগুলো  ভালোভাবে পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া এবং জীবাণুর প্রজননস্থল হতে পারে যা আমাদের সংক্রমণের ঝুঁকিতে ফেলে। ধোয়া শাক-সবজিগুলো টুকরো করে কেটে লবণ, সস, পেঁয়াজকুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে অল্প পরিমণে মেয়নিজ ও মধু মিশিয়ে নিতে পারেন।

নিয়মিত সালাদ খেতে চাইলে শাক-সবজি বাছাইয়ে পরিবর্তন আনতে পারেন। প্রতিদিন একই ধরনের সালাদ খেতে মন চাইবে না।