সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১২:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরের দিকে ফল প্রকাশের পর ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এখন অনলাইন ও এসএমএসের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই প্রথম মেধাতালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

ফলাফল জানার জন্য শিক্ষার্থীদের দুটি পদ্ধতি রাখা হয়েছে। মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে চাইলে ম্যাসেজ অপশনে গিয়ে NU ATHN Roll নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করেও ফল দেখা যাবে। এজন্য শিক্ষার্থীদের নিজ নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখানে ‘ফলাফল’ অপশনে ক্লিক করলে বিস্তারিত ফল দেখা যাবে এবং চাইলে তা ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের দ্রুত চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এরপর সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

গত ২৫ এপ্রিল সারা দেশের ১৩৮টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৪ লাখ ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি বিষয়ে ৮৮০টি কলেজে প্রায় ৪ লাখ ৫২ হাজার আসন থাকলেও সরকারি কলেজে আসন সংখ্যা তুলনামূলক কম। অন্যদিকে বেসরকারি কলেজের তুলনায় সরকারি কলেজে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।