মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাধা উপেক্ষা করে মসজিদুল আকসায় লাখো মুসল্লি

বাধা উপেক্ষা করে মসজিদুল আকসায় লাখো মুসল্লি

জেরুজালেম নগরীর পবিত্র মসজিদুল আকসায় রমজানের তৃতীয় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত নামাজে ইসরায়েলি বাহিনীর বাধা-বিপত্তি উপেক্ষা করে প্রায় এক লাখ ৩০ হাজার মুসল্লি অংশ নেন। 

জেরুজালেমের ইসলামিক অ্যাফেয়ার্স অব ওয়াকফ কাউন্সিল জানায়, রমজান মাসের তৃতীয় জুমার নামাজে অংশ নিতে ভোরবেলা থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়। হামলা, সংঘর্ষ ও বাধাবিপত্তি উপেক্ষা করে প্রায় এক লাখ ৩০ হাজার মুসল্লি জুমার নামাজ পড়েন। 


তাতে আরো বলা হয়, ফিলিস্তিনি মুসলিমদের চলাচল গতিরোধ করতে জেরুজালেম শহরে ইসরায়েলি সৈন্য বাহিনী মোতায়েন করা হয়। পবিত্র মসজিদে প্রবেশে পশ্চিম তীর ও গাজা এলাকার বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। 

এদিকে মসজিদুল আকসায় পশ্চিম তীর ও গাজা অঞ্চলের বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েলি দখলদার বাহিনী। নির্দেশনা অনুসারে ৫৫ বছরের কম বয়সী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তা ছাড়া সব বয়সের নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ১২ বছর বয়স পর্যন্ত ছেলেদের জেরুজালেমে প্রবেশে অনুমোদন দেওয়া হয়।