মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চুল ও ত্বকের যত্নে ভিটামিন-ই

চুল ও ত্বকের যত্নে ভিটামিন-ই

সৌন্দর্য চর্চার উপাদান হিসেবে ভিটামিন-ই অন্যতম। দোকানে এই ভিটামিনের ক্যাপসুল কিনতে পাওয়া যায়। অনেকে তা খেয়ে থাকেন আবার অনেকে তা রূপচর্চায় ব্যবহার করে থাকেন। চুল, ত্বক কিংবা নখের যত্নে ভিটামিন-ই ক্যাপসুলের নানাবিধ উপকারিতা আপনি পেতে পারেন বলে জানান বিশেষজ্ঞরা।

চলুন জেনে নেওয়া যাক এই ভিটামিনের কয়েকটি উপকারি দিক সম্পর্কে-

নখের যত্নে
রান্না করা, কাপড় ধোয়া, বাগানের কাজ ইত্যাদি বিভিন্ন কাজে আমাদের নখের অবস্থা খারাপ হয়ে যায়। যেমন অনেকের নখ ভেঙে যায়, নখ হলুদ হয়ে যায়। নখের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য ই-ক্যাপসুলের তেল নখে মালিশ করতে পারেন। প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে এই কাজটি করে দেখুন। ভিটামিন-ই ক্যাপসুল নখের আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

রাতের ক্রিম
আপনি ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য যে ক্রিমই ব্যবহার করেন না কেন এর সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুলের কয়েক ফোঁটা তেল মিশিয়ে দিন। প্রতি রাতে পরিষ্কার মুখে ক্রিমটি ব্যবহার করুন। ক্রিম ব্যবহারের ৩০ মিনিট পরে ঘুমাতে যাওয়া ভালো, এতে করে তেল ত্বকের গভীরে গিয়ে কাজ করার সময় পাবে। এবং আপনিও ইতিবাচক ফল পেতে পারেন।

 

চুলের যত্নে
আমাদের চুল প্রতিদিন নানা রকমের দূষণের মুখোমুখি হয়। ফলে চুল পড়ে এবং চুলের ঘনত্ব কমে যায়। সমপরিমাণ নারিকেল ও ভিটামিন-ই তেল মাথার ত্বকে মালিশ করতে পারেন। দুই থেকে তিন ঘণ্টা মাথায় তেল রাখার পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এটি করলে আপনি ভালো ফল পেতে সফল হবেন বলে জানান বিশেষোজ্ঞরা।

 

বলিরেখা কমাতে
ভিটামিন-ই ত্বকে এন্টিঅক্সিডেন্টের কাজ করে। এন্টিঅক্সিডেন্ট বয়সের ছাপ পড়া কমাতে সহায়ক। এটা ক্ষতিগ্রস্ত ত্বক সুস্থ করতে ও ত্বকের আর্দ্রতা রক্ষা করতে পারে।  

রোদে পোড়া ভাব দূর করতে
আপনি ভিটামিন-ই সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করতে পারেন বাহিরে যাওয়ার আগে। এটা ত্বকের ক্ষয় পূরণে সাহায্য করবে। এছাড়া যাদের ত্বক রোদে পুড়ে গেছে তাদের ত্বকের উন্নতির জন্য সহায়ক ভিটামিন-ই।