সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের দাবিতে জামায়াতের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের দাবিতে জামায়াতের মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

চাঁপাইনবাবগঞ্জে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করা ও গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের দাবিতে জামায়াতের মানববন্ধন



 

জেলা আমীর মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকরসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
 

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদের ধারাগুলো বাস্তবায়ন জরুরি। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে পিআর পদ্ধতির মাধ্যমে গণভোট আয়োজন এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জামায়াতের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।