শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৪:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ড বিএনপির সপ্তাহব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল সম্পন্ন

সীতাকুণ্ড বিএনপির সপ্তাহব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
 


সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল কর্মসূচি সম্পন্ন হয়েছে।
 

সোমবার (৫ জানুয়ারি) বাদ যোহর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ’র নিজ বাসভবনে সপ্তম দিনের মতো এ কর্মসূচির শেষ দিন অনুষ্ঠিত হয়।
 

খতমে কোরআন ও দোয়া মাহফিলের শেষ দিনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী ও আকবর শাহ—আংশিক) আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। এ সময় সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম ও হাফেজবৃন্দ খতমে কোরআনে অংশ নেন।
 

খতমে কোরআন শেষে ফৌজদারহাট স্টেশন ফকির জামে মসজিদের খতিব মাওলানা মো. মামুনুল হকের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।
 

এছাড়া মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে শোকাহত বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ চট্টগ্রাম-৪ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ’র প্রয়াত মা-বাবা ও সহোদরের আত্মার মাগফিরাতও কামনা করা হয়।
 

খতমে কোরআন ও দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।