বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রেখেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১২ এপ্রিল) তারিফ আল তাওহীদ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসির জোবিঅ- এনায়েতনগর-কাশীপুর আওতাধীন চাঁদনী হাউজিং, ফতুল্লা, নারায়নগঞ্জ এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ৬০টি বাড়ির ২০০ আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৩/৪ ইঞ্চি ২৬৫ ফুট MS Pipe, ১১০ ফুট ৩/৪ ইঞ্চি GI Pipe, স্টার বার্নার ২টি, হুজ পাইপ ১৫ ফুট ও ১০টি লক উইং কক জব্দ/অপসারণ করা হয়েছে। এ সময় ১ জন আবাসিক গ্রাহকের নিকট হতে নগদ ১০,০০০/- জরিমানা আদায় করা হয়েছে।

একই দিনে খালিদ সাইফুল্লাহ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাট আওতাধীন বালুয়াকান্দি ও আনারপুরা, গজারিয়া, মুন্সিগঞ্জ এলাকার ৫টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, অবৈধ পরিত্যক্ত ২টি চুনা কারখানা ও নাইটমুন হোটেল ও রেস্টুরেন্ট, ড্রাইভার হোটেল ২টি ও ১টি ঢালাই কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগের সোর্স লাইন কিলিংসহ স্টার বার্ণার -০৫ টি, সিঙ্গেল বার্ণার -১টি, ডাবল বার্ণার -১টি জব্দ/অপসারণ করা হয়েছে।

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকার এবং জাতীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিগণ, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসির ভিজিল্যান্স বিভাগ ও মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ -এর কর্মকর্তা-কর্মচারীগণ কর্তৃক মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ আওতাধীন বসিলা, মোহাম্মদপুর এলাকার সংশ্লিষ্ট শাহজালাল হাউজিং -এ অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, মাওলানা আব্দুর রাজ্জাক, সোলাইমান ভূইয়া, SPBN -২, মামুন, আতিকুর রহমান চৌধরী, রিপন, আব্দুল মান্নান, জমির আলী ও ইউসুফ নামক অবৈধ গ্রাহকের আনুমানিক ১০৬ টি ডাবল চুলা ও ১৮টি বার্ণারের সংযোগ বিচ্ছিন্নসহ ৩টি রেগুলেটর, ১টি বুস্টার এবং আনুমানিক ৭০ ফিট ৩/৪" পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এ সময়, মোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া রাজস্ব উপশাখা টাঙ্গাইল ও বিক্রয় শাখার যৌথ উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় স্ব স্ব আওতাধীন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বকেয়ার কারণে ৬টি আবাসিকের ১২ ডাবল চুলা ও অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করার কারণে ১টি আবাসিকের চুলাসহ মোট ৭টি আবাসিকের ১৩ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।