মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে নাহিদ-আখতার

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে নাহিদ-আখতার

 

ঢাকা প্রেস নিউজ

 

ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় নাগরিক পার্টি’। দলটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নাহিদ ইসলাম, আর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন।
 

দলের মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, আর উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সারজিস আলম।
 

আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও গুরুত্বপূর্ণ পদগুলোর চূড়ান্ত অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।