বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৬:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •

আ. লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

আ. লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

ঢাকা প্রেস নিউজ
 

সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে দলটির নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
 

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি এ মন্তব্য করেন।
 

তিনি আরও বলেন, "বর্তমানে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে-বামে বা আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই। তবে আমরা নিজেদের বিবেকের চাপে আছি। এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, আবার খারাপ নির্বাচন করাও সম্ভব।"
 

বিগত নির্বাচন কমিশনের শাস্তির আওতায় আনা প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, "এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা তাদের সুপারিশনামা এখনো পাইনি। তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
 

সিইসি আরও জানান, "আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব। এজন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করব। ৬ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে এবং তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে।"
 

তিনি বলেন, "আগামী নির্বাচন আগের মতো হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, তবে এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন।"
 

সম্প্রতি গণ-আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে রাজনীতিতে নানা আলোচনা চলছে। ছাত্রনেতারা দাবি করছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার জন্য বিভিন্ন সংস্কার করা উচিত। বিশেষ করে, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি উঠেছে।