মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাসহ ১০ ভাষায় অনুষ্ঠান সম্প্রচারের ঘোষণা রমজানে

বাংলাসহ ১০ ভাষায় অনুষ্ঠান সম্প্রচারের ঘোষণা রমজানে

পবিত্র রমজান মাসে বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় বিভিন্ন প্রগ্রামের আয়োজন করতে যাচ্ছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। ইসলামের সুমহান বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়। রমজানবিষয়ক এসব প্রগ্রাম সরাসরি সম্প্রচার করা হবে জানিয়েছেন পরিষদের ভাষা ও অনুবাদ বিভাগের আন্ডার সেক্রেটারি আহমেদ বিন আবদুল আজিজ আল-হামিদি।

জেনারেল প্রেসিডেন্সির এই কর্মকর্তা জানিয়েছেন, পবিত্র রমজান মাসের প্রতিদিন ২০ মিনিট করে একটি প্রগ্রাম অনুষ্ঠিত হবে।  নবীজি (সা.)-এর জীবনী, হাদিস শরিফ থেকে শিক্ষা ও রমজানের শেষ ১০ দিনের মর্যাদাসহ বিভিন্ন বিষয় প্রগ্রামের আলোচ্য বিষয়গুলোর মধ্যে আছে। ধারাবাহিক এই প্রগ্রাম বিশ্বের ১০টি ভাষায় অনুবাদ করে এফএম রেডিও ও জেনারেল প্রেসিডেন্সির ডিজিটাল প্ল্যাটফর্ম মানারাতুল হারামাইন সম্প্রচার করা হবে।

আহমেদ বিন আবদুল আজিজ আরো জানান, বিশ্বের অনারব মুসলিমদের কাছে হারামাইনের বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত তারা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মুসলিমদের ধর্মীয় জ্ঞানকে সমৃদ্ধ করা এবং ইসলামবিষয়ক আলোচনা প্রচার করতে চান।

যেসব ভাষায় আলোচনা অনুবাদ সম্প্রচার করা হবে তা হলো ইংরেজি, ফ্রেঞ্চ, উর্দু, ফারসি, মালাই, তার্কিশ, চায়নিজ, বাংলা, হাউসা ও রুশ। তা ছাড়া প্রতি শুক্রবার জুমার খুতবা এবং হজের সময় আরাফা প্রাঙ্গণে প্রদত্ত খুতবাও এসব ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হয়। শ্রবণপ্রতিবন্ধীদের জন্যও ইশারা ভাষায় অনুবাদের ব্যবস্থা রয়েছে।