সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিকে ঘিরে নতুন অবস্থান নিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, এখন থেকে এই জলপথ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং যেকোনো নৌযান চলাচলের আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।

 

আইআরজিসির নৌ ইউনিট জানিয়েছে, হরমুজ দ্বীপসংলগ্ন দক্ষিণাঞ্চলে নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে রেড বিচ এলাকাকে কেন্দ্র করে সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব দেশকে তারা বৈরী শক্তি হিসেবে বিবেচনা করে, তাদের সামরিক জাহাজ বা বিশেষ নৌযানকে হরমুজ প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না। তবে মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজ ও সাধারণ নৌপরিবহনের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

 

সাম্প্রতিক দিনগুলোতে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল কিছুটা বেড়েছিল। বিশেষ করে চীনের বিভিন্ন কোম্পানির কয়েক ডজন জাহাজ এই রুট ব্যবহার করেছে বলে আন্তর্জাতিক নৌপরিবহন সূত্র জানিয়েছে। তবে ইরানের নতুন নির্দেশনার পর গত একদিনে অন্য কোনো জাহাজের চলাচলের তথ্য পাওয়া যায়নি।

 

বিশ্ববাজারে তেল ও গ্যাস পরিবহনের একটি বড় অংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। তাই এই জলপথ নিয়ে ইরানের সাম্প্রতিক ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও জটিল হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।