বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:০১:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে কাটার, ব্লেডসহ বহিরাগত যুবক আটক

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে কাটার, ব্লেডসহ বহিরাগত যুবক আটক

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে এক বহিরাগত যুবককে আটক করেছে কারারক্ষীরা।

 

সোমবার (৯ মার্চ) রাতে কারা অভ্যন্তরের নির্মাণাধীন ভবনের নিচ থেকে তাকে আটক করা হয়।


এসময় তার কাছ থেকে একটি কাটার, ছয়টি ব্লেড, একটি ঘড়ি, দুটি চাবির রিং ও ১ গজ পরিমাণ সুতা উদ্ধার করা হয়।


আটক যুবক কুমিল্লার নগরীর ধর্মসাগরের উত্তর পাড়ের আবুল কাশেমের ছেলে মো. আশিক (২৫)।


কারাগার সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আরপি গেটের পশ্চিম দিকে (সিটি করপোরেশন গেইট বরাবর নির্মাণাধীন ভবনের নিচে সন্দেহভাজন এক ব্যক্তিকে কারারক্ষীরা দেখতে পান। তার পরিচয় জানতে চাইলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে কারারক্ষীরা ধাওয়া করে তাকে আটক করেন।
কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ওই যুবক কেন কারা অভ্যন্তরে এসেছেন তা জানা যায়নি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি কিছুই বলছেন না। পরে থানায় অভিযোগ করা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।