সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:০২:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

টাংগাইলে মার্চ ফর জাস্টিস কর্মসূচি অনুষ্ঠিত। 

টাংগাইলে মার্চ ফর জাস্টিস কর্মসূচি অনুষ্ঠিত। 

সোহাগ আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:-

 

সুষ্ঠু বিচার ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে টাংগাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে "মার্চ ফর জাস্টিস" কর্মসূচি অনুষ্ঠিত হলো।  সারাদেশে সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে কার্যক্রম পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এইসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, যুগ্ম-আহব্বায়ক আল আমিন সিয়াম, যুগ্ম সদস্য সচিব ফারদিন ইসলাম সাদ, যুগ্ম সদস্য সচিব সেজান আহমেদ প্রমুখ।
 

এই সময় যুগ্ম সদস্য সচিব ফারদিন ইসলাম ও যুগ্ম সদস্য সচিব সেজান আহমেদ এর সহযোগিতায় এ সৃষ্টি একাডেমিক  স্কুল হতে শিক্ষার্থীরা এই কর্মসূচিতে মিছিল নিয়ে যোগদান করে। উক্ত কর্মসূচীতে টাংগাইলে সৃষ্টিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংহতি জানিয়েছে।