শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৩:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চকবাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভা

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চকবাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভা

চট্টগ্রাম প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রাম নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মামুন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আমির খসরু রাজু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম–৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহসিন ও আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, নগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম সালাউদ্দিন কাউসার লাভু, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম এবং নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

এছাড়াও অনুষ্ঠানে চকবাজার থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় তাঁর আপসহীন ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।