সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেশি দরে ডলার কেনায় ইসলামী ব্যাংকের ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

বেশি দরে ডলার কেনায় ইসলামী ব্যাংকের ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

নির্ধারিত দরের চেয়ে ফরেন এক্সচেঞ্জ হাউস থেকে বেশি দামে ডলার কেনায় ইসলামী ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।  ইতোমধ্যে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

মূলত, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা)  এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ডলারের বিনিময় হার নির্ধারণ করে। সবশেষ চলতি ডিসেম্বরে মার্কিন মুদ্রার মূল্য ধার্য করে বাফেদা ও এবিবি।


দায়িত্বশীল দুই সংস্থার ঘোষিত দাম অনুসারে, রপ্তানিকারক ও প্রবাসীদের কাছ থেকে ১০৯ টাকা ৭৫ পয়সায় ডলার কিনতে পারবে দেশে কার্যরত সব তফশিলি ব্যাংক। সেই সঙ্গে আমদানিকারকদের কাছে ১১০ টাকা ২৫ পয়সায় বিক্রি করতে পারবে তারা।

ইসলামী ব্যাংকের এমডির কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আপনার ব্যাংক অ্যাসোসিয়েশন ঘোষিত হারের চেয়ে বেশি দামে বৈদেশিক মুদ্রা কিনছে। এ নিয়ে ব্যাংকের হেড অব ট্রেজারির সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে। উনি জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে কিছু বৈদেশিক মুদ্রা বেশি দামে কেনা হয়েছে। 

এতে বলা হয়, ইসলামী ব্যাংকের ট্রেজারি প্রধানকে এই ধরনের বাজারবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। পরিপ্রেক্ষিতে কী উদ্যোগ নেয়া হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তা জানাননি তিনি। বরং এখনও বেশি দামে ডলার কিনছে ব্যাংকটি।

উল্লেখ্য, গত ১ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে ৫৮২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ব্যাংকিং খাতে যা সর্বোচ্চ।