সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৩:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদক নিয়ে বিরোধের জেরে তরুণকে কুপিয়ে হত্যা, আটক ১

মাদক নিয়ে বিরোধের জেরে তরুণকে কুপিয়ে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ


 

ময়মনসিংহ নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসেন (তরুণ) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তর (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করা হয়েছে।
 

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাদ্দামের মৃত্যু হয়।
 

নিহত সাদ্দাম হোসেন আকুয়া ভাংগারপুল এলাকার পান্নু মিয়ার ছেলে। আটক অন্তর একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অন্তরের কক্ষে যান সাদ্দাম। সেখানে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। এ সময় অন্তর চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাদ্দামকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অন্তরকে আটক করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।