মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৭:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ভারতে প্রশিক্ষণে কর্মকর্তাদের পাঠানোর সিদ্ধান্ত নিয়ে পিনাকীর প্রতিক্রিয়া

ভারতে প্রশিক্ষণে কর্মকর্তাদের পাঠানোর সিদ্ধান্ত নিয়ে পিনাকীর প্রতিক্রিয়া

ঢাকা প্রেস নিউজ

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে সম্প্রতি সমালোচনা করেছেন অ্যাকটিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।
 

ফেসবুকে পিনাকী লিখেছেন, "গতকাল ভারতে কোন প্রশিক্ষণ না পাঠানোর আহ্বান জানানো হয়েছিল। অথচ এখন নাহিদের মন্ত্রণালয় কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি যা বলি, তার উল্টোটাই করে এরা। নাহিদকে অভিনন্দন।"

 

ভারতে প্রশিক্ষণে কর্মকর্তাদের পাঠানোর সিদ্ধান্ত নিয়ে পিনাকীর প্রতিক্রিয়া



তার পোস্টে তিনি একটি নথির ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ভারতের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছিল। সেই প্রশিক্ষণটি আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল।