সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৩:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।  
 

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহের কার্যক্রম দ্রুততম শেষ করতে নিয়মিত অভিযান চলছে, এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
 

এসআই সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ স্বপনকে গ্রেফতার করে, এসআই মাকসুমুল হাসান খালিদ, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অপরহন মামলার আসামী মোঃ আল রিয়াদ,এসআই মোঃ সোহেল রানা,সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ পারভেজে মোশাররফ ওরফে পিয়াল, দেওয়ান নাহিয়ান বিদেশিকে মদসহ গ্রেফতার করে। 
 

এসআই মোঃ মোজাম্মেল হোসেন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ আনায়ারুল কাদির, মোঃ শামীম রাজ্জাককে (হিমেল) গ্রেফতার করে।
 

এছাড়া এসআই সজীব কোচ, এসআই গোলাম রব্বানী,এএসআই মাহমুদুল হাসান জামান, এএসআই আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আরো চারজনকে গ্রেফতার করে।তারা হলো মোঃ সাদ্দাম হোসেন, মাহমুদ হাফেজ, মাহামুদুল হক ওরফে মাহামুদুল হাসান ও তুষার, তাদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
 

এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক এস এম নুর মোহাম্মদ জানিয়েছেন।