মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৬:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্টেক তৈরি করুন বাড়িতেই

স্টেক তৈরি করুন বাড়িতেই

ঈদটা যেহেতু কোরবানির, তাই ওই দিন বা তার পরের কয়েক দিন খাবার পাতে গরু বা খাসির মাংস থাকবে। রাঁধতে পারেন নানা ধরনের স্বাদে। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

 

গরুর স্টেক
উপকরণ: গরুর পাঁজরের অংশ ২টা, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, পাপরিকা ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, পেঁপেবাটা ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, তেঁতুলের পিউরি ১ টেবিল চামচ, বারবিকিউ সস ১ চা-চামচ।

প্রণালি: মাংসের টুকরার সঙ্গে সব উপকরণ একসঙ্গে মেখে ঢেকে এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। মাংসের টুকরা যদি বেশি মোটা হয়, সঙ্গে পেঁপে বেটে মেখে রাখুন। প্যান গরম করে স্টেক দিয়ে দিন। একপাশ না হওয়া পর্যন্ত নাড়বেন না। এবার উল্টে অন্য পাশ দিয়ে দিন। তিন থেকে চার মিনিট পর বাটিতে থেকে যাওয়া মেরিনেট করা মাংসের পানিটা স্টেকের ওপর দিয়ে দিন। দুই পাশ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। সঁতে করা সবজি, ম্যাশড পটেটো (আলুর মিহি ভর্তা) অথবা ভাজা আলুর (ফ্রেঞ্চ ফ্রাইয়ের) সঙ্গে পরিবেশন করুন।