সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৪:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী ফাল্গুনী দাস গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী ফাল্গুনী দাস গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাল্গুনী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বইমেলা থেকে তাকে আটক করা হয়।
 

শনিবার (১ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
 

চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রূমী জানান, “শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমরা বইমেলা প্রাঙ্গণে ছিলাম। হঠাৎ ফাল্গুনী দাসকে উজান প্রকাশনীর স্টলের দিকে যেতে দেখি। নিশ্চিত হয়ে আমি শাহবাগ থানার ওসিকে বিষয়টি জানালে তিনি এসে তাকে আটক করেন।”
 

তিনি আরও জানান, ফাল্গুনী দাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করতেন এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিতেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম ও অপকর্মের সঙ্গেও তিনি জড়িত ছিলেন।
 

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “ফাল্গুনী দাসকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”