সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩৯:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

অস্থায়ী ক্যাম্পাসে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু

অস্থায়ী ক্যাম্পাসে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলা সদরের অস্থায়ী ক্যাম্পাসে গড়ে ওঠা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও অরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী বিল্ডিংয়ের অডিটরিয়াম ভবনে অরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।
 

জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম।  
 

ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. শাহ আশরাফুল ইসলাম ও প্রভাষক রাইয়ান রেজা প্রমুখ।
 

অরিয়েন্টশন অনুষ্ঠানে প্রথম শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়ের ভর্তির অনুভূতি প্রকাশ করেন।