সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইতালি সাইপ্রাসে ফ্রিগেট মোতায়েন করছে: মেলোনি

ইতালি সাইপ্রাসে ফ্রিগেট মোতায়েন করছে: মেলোনি

মধ্যপ্রাচ্যের সংঘাতে সাইপ্রাসও জড়িয়ে পড়ার পর, ইতালি সাইপ্রাসকে রক্ষা করতে একটি ফ্রিগেট পাঠানো হচ্ছে বলে গতকালশনিবার ইতালির প্রধানমন্ত্রী জিওরজিয়া মেলোনি জানিয়েছেন।

 

মেলোনি এক ভিডিও বার্তায় বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সাইপ্রাসে একটি ইতালীয় ফ্রিগেট মোতায়েন করছি।’

 

তিনি বলেন, এটি  ‘ইউরোপীয় সংহতির একটি পদক্ষেপ, তবে সর্বোপরি প্রতিরোধের’।

 

তিনি আরও বলেন, ‘তবে আমাদের অবস্থান খুবই স্পষ্ট: ইতালি এই সংঘাতের অংশ নয় এবং এর অংশ হতেও চায় না।’

 

সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্রসহ সজ্জিত এবং ১৬০-এর বেশি ব্যক্তিকে বহনকারী ‘ফেডেরিকো মার্টিনেঙ্গো’ নামের ফ্রিগেট গত শুক্রবার বিকেলে ইতালির দক্ষিণের তারান্টো থেকে যাত্রা শুরু করেছে।’

 

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের চরম অবনতি এড়াতে ইতালি, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি নিয়মিত ও নিবিড় কূটনৈতিক আলোচনা করছে।

   

তিনি জোর দিয়ে বলেছেন যে, ইতালি উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মিত্রদের সাথে কাজ করে যাচ্ছে, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সহায়তার মাধ্যমে।

 

গত বৃহস্পতিবার তিনি বলেন, মার্কিন-ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোতে বিমান প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করেছে রোম।