বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪১:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

মুরাদনগরে পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 


কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে মো. হোসেন (২৫) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি সাতমোড়া গ্রামের মৃত শাহাজ উদ্দিন ওরফে সাহাব উদ্দিনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই রুহুল আমিন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ মো. হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।