সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্তের পরে আলোচনা

‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্তের পরে আলোচনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। তিনি জানিয়েছেন, এই রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন করে বৈঠকের তারিখ নির্ধারণ করা সম্ভব নয়।

খাতিবজাদেহ বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো দুই পক্ষ ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এর জন্য তিনি যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’কে দায়ী করেন।

অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাতে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান তাদের শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে। একই সঙ্গে ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা দীর্ঘ ও ফলহীন আলোচনায় সময় নষ্ট করতে আগ্রহী নয়।

এদিকে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে এবং এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে ইসলামাবাদ-এ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি। তবে দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি বজায় রয়েছে। দ্বিতীয় দফার আলোচনায় দুই পক্ষকে ফেরাতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।