সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৩:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার।

গত ২৮ এপ্রিল তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। রোববার এ তথ্য প্রকাশ্যে আসে।

রেজাউল করিম খন্দকার গণমাধ্যমকে জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তিনি ‘সবুজ প্যানেল’ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন রেজাউল করিম খন্দকার। এখন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে অংশ নিতে তিনি সরকারি পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

আগামী ১৩ ও ১৪ মে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই নির্বাচন। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ‘সবুজ প্যানেল’ নামে পরিচিত।