সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সন্ধ্যার নাশতায় মজাদার আলুর কাটলেট রেসিপি

সন্ধ্যার নাশতায় মজাদার আলুর কাটলেট রেসিপি

বাড়িতে যদি থাকে আলু তাহলে আর চিন্তার কিছু নেই। ঝটপট তৈরি করে ফেলতে পারেন মজাদার আলুর কাটলেট। সন্ধ্যার নাশতায় কী খাবার দেবেন, কোনো কূল-কিনারা পাচ্ছেন না? বাড়িতে যদি থাকে আলু তাহলে আর চিন্তার কিছু নেই। ঝটপট তৈরি করে ফেলতে পারেন মজাদার আলুর কাটলেট। চলুন জেনে নেওয়া যাক রেসিপি― 


উপকরণ 
আলু ৩টি (বড়), ডিম ৩টি, পেঁয়াজ মিহি কুচি ৩/৪ কাপ, ধনেপাতা  কুচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১.৫ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১.৫ চা চামচ, চাট মসলা ১.৫ টেবিল চামচ,  ভাজা জিরার গুঁড়া ৩/৪ চা চামচ,  কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, ব্রেডক্রাম পরিমাণমতো, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো


প্রণালী
প্রথমে আলু ও দুটি ডিম সিদ্ধ করে নিন। খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে আলু ডিম দুটোই গ্রেট করে নিতে হবে। এবার মিহি করে কাটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি, ভাজা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, চাট মসলা, স্বাদমতো লবণ, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিন।

আলু মাখানো থেকে ছোট লেচি কেটে নিয়ে গোল এবং লম্বাটে করে কাটলেট তৈরি করে নিতে হবে। সব কাটলেট তৈরি হলে একটা বাটিতে ডিম ফেটিয়ে নিন ও একটা প্লেটে ব্রেডক্রাম নিন।

এবার কাটলেটগুলোকে একবার ডিমে গড়িয়ে এরপর ব্রেডক্রামে গড়িয়ে আবার ডিমে গড়িয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিন। এভাবে সবগুলো কাটলেট কোট করে নিতে হবে। এবার চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল গরম হতে দিন। বেশি আঁচে কাটলেট ভেজে নিন। ব্যস, হয়ে গেল আলুর কাটলেট।