সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০১:২৭:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

এফডিসির এমডি অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম

এফডিসির এমডি অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম

বিনোদন প্রতিবেদক:-

 

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চলচ্চিত্র পরিচালক মাসুমা রহমান তানি। তিনি সিনেমা নির্মাণের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন। তার নির্মিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা 'ভালোবাসার প্রজাপতি'তে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি।
 

তবে তার এমডি পদে নিয়োগের পর থেকেই অপসারণের দাবি উঠেছে। এ বিষয়ে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ নামক একটি সংগঠন তাকে অপসারণের জন্য আগামী ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।
 

রোববার, এফডিসি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা ও চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তিনি বলেন, ‘এফডিসিতে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে, তাতে আমাদের আপত্তি নেই। এটি সরকারি জায়গা, কেউ এখানে চাকরি করতে আসলে তা স্বাভাবিক। তবে এমন একজনকে নিয়োগ দেওয়া উচিত, যিনি আমাদের পরিচিত এবং তার যোগ্যতা রয়েছে। আমরা তাঁকে চিনি না, জানি না, তাই তাকে চাপিয়ে দেওয়া হবে, এমনটা হতে পারে না।’
 

এছাড়া পরিচালক ও বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক বদিউল আলম বলেন, ‘আমরা কারও পছন্দের লোককে এফডিসির এমডি হিসেবে চাই না, কিন্তু যে ব্যক্তি নিয়োগ পাবে, তাকে অবশ্যই যোগ্য হতে হবে। চলচ্চিত্র সম্পর্কে জ্ঞান এবং প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা থাকা জরুরি। যেভাবে ফ্যাসিস্ট এবং আওয়ামী দোসরদের নিয়োগ দেওয়া হয়েছে, তাতে এফডিসির ক্ষতি হয়েছে এবং প্রতিষ্ঠানটি আজ মাটির সঙ্গে মিশে যাচ্ছে। এফডিসির প্রাণসঞ্চারের জন্য একজন যোগ্য ব্যক্তি প্রয়োজন।’
 

এফডিসির এমডি নিয়োগের প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরমান, অভিনয়শিল্পী এ বি এম সোহেল রশিদ, কেয়া চৌধুরী, শারমিন, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন, জয়নাল আবেদিন, শাওন আশরাফ, শফিকুল ইসলাম, কাহিনিকার কাসেম আলী, ফিল্ম ক্লাবের সভাপতি নজরুল ইসলামসহ আরও অনেকে।
 

উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাসুমা রহমান তানিকে বিএফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন অ্যাক্ট, ১৯৫৭ এর ধারা ৯ ও ৯ (ডি) অনুযায়ী তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।