সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার ঘোষণা হবে

অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার ঘোষণা হবে

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আদালত এ বিষয়ে আগামীকাল, বৃহস্পতিবার, চূড়ান্ত আদেশ দেবেন।
 

বুধবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আদেশের জন্য শুনানি নির্ধারণ করেন।
 

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। এছাড়াও ইন্টারভেনর হিসেবে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
 

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) একই লিভ টু আপিলের শুনানি শুরু হয়। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাসই সবচেয়ে বড় বৈধতা।”
 

উল্লেখ্য, গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ শুনানিতে অংশ নেন। শুনানিতে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্যের কারণে অ্যাটর্নি জেনারেল মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন। পরে আপিল বিভাগ ওই মন্তব্যের ব্যাখ্যা দিতে তাকে তলব করে।
 

গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে মহসিন রশিদ হাইকোর্টে রিট করেছিলেন। তবে হাইকোর্ট রিট খারিজ করে মন্তব্য করে, দেশের জনগণ বৈধতা দিয়েছে, তাই অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এরপর তিনি আপিল বিভাগে লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন।