শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে সরকারি গুদাম থেকে মোটরসাইকেলসহ মালামাল চুরি, আটক ৩

মুরাদনগরে সরকারি গুদাম থেকে মোটরসাইকেলসহ মালামাল চুরি, আটক ৩

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

 

কুমিল্লার মুরাদনগরে উপজেলা কৃষি অফিসের সরকারি পিপি গুদামঘর থেকে মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করতে গিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
 

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের রামচন্দ্রপুর সড়কে অবস্থিত উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘরে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় পালানোর সময় চোরদের আটক করা হয়।
 

আটককৃতরা হলেন—নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের আলম মিয়া ওরফে আলালের ছেলে মো. আশরাফুল ইসলাম (২০), আমজাদের ছেলে মো. সবুজ (২১) এবং আলম মিয়ার ছেলে মো. সাকিব (২০)।
 

পুলিশ সূত্রে জানা যায়, চোরেরা গুদামঘর থেকে একটি মোটরসাইকেলসহ আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, আটক তিনজন পেশাদার চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আগে থেকেই চুরিসহ ডাকাতির চেষ্টার একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে সোমবার (২৭ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।