শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৭:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল এলজিইডি শাখার নতুন সাধারণ সম্পাদক সবুজ-অর-রশিদ খানকে অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল এলজিইডি শাখার নতুন সাধারণ সম্পাদক সবুজ-অর-রশিদ খানকে অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল, এলজিইডি প্রধান শাখা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সবুজ-অর-রশিদ খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
 

অভিনন্দন বার্তায় আরও জানানো হয়, তার সৃজনশীল নেতৃত্ব ও কর্মদক্ষতা এলজিইডি জুড়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কর্মজীবী শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলেই তার কার্যকর নেতৃত্বে উপকৃত হবেন বলে প্রত্যাশা করা হয়।
 

বক্তারা বলেন, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, অধিকার রক্ষা ও উন্নয়নে সবুজ-অর-রশিদ খানের নেতৃত্ব আরও কার্যকর ভূমিকা রাখবে। সবার পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধানে কাজ করার তার অঙ্গীকার সংগঠনকে আরও শক্তিশালী করবে।
 

শেষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বোচ্চ সফলতা কামনা করা হয়।