মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৮:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রিজভী

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান  জানিয়েছে রিজভী

সারাদেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ইউপি চেয়ারম্যানদের টিকিয়ে রেখে শেখ হাসিনার দোষরদের প্রশ্রয় দেয়া হচ্ছে।

 

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব গার্মেন্টস কারখানা ও পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা প্রসঙ্গেও অভিযোগ করেন। হুঁশিয়ারি করে তিনি বলেন, প্রতিবেশী প্রভুদের মদদ নিয়েও ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না। রুহুল কবির রিজভী আরও বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শুধু আয়না ঘর নয়, দেশে এর থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিলেন শেখ হাসিনা।