মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দাউদকান্দিতে আওয়ামী লীগঘনিষ্ঠ ব্যক্তিকে ইউনিয়ন বিএনপির সভাপতি ঘোষণা ঘিরে উত্তেজনা

দাউদকান্দিতে আওয়ামী লীগঘনিষ্ঠ ব্যক্তিকে ইউনিয়ন বিএনপির সভাপতি ঘোষণা ঘিরে উত্তেজনা

কুমিল্লা প্রতিনিধি:-

 

দাউদকান্দির সুন্দরপুর ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। আগামী শনিবার (২৪ মে) ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তসলিম আহমেদকে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে ঘোষণার গুঞ্জনে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
 

বিএনপির স্থানীয় সূত্র জানায়, তসলিম আহমেদ অতীতে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০১৮ সালের সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি তিনি গোপনে আওয়ামী লীগে যোগদান করেছিলেন এবং ৫ আগস্টের ছাত্র আন্দোলনেও সরকারি দলের পক্ষে সক্রিয় ছিলেন বলে দাবি উঠেছে।
 

এছাড়াও অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে জমি সংক্রান্ত দালালি ও সালিশির মাধ্যমে বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে একাধিক ছবি ভাইরাল হয়েছে।
 

স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, দলের দুঃসময়ে নির্যাতনের শিকার অনেক নেতাকর্মীকে সম্মেলনে কোনো নেতৃত্বে স্থান না দিয়ে একটি ‘পকেট কমিটি’ গঠনের চেষ্টায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং এতে সংগঠনের প্রতি মানুষের আস্থা হারানোর আশঙ্কা রয়েছে।
 

বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এ পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতা তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।