সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৭:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ডাকসু নির্বাচনী প্রচারণা শুরু ছাত্রদলের

মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ডাকসু নির্বাচনী প্রচারণা শুরু ছাত্রদলের

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ডাকসু নির্বাচনী প্রচারণা শুরু ছাত্রদলের



 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।
 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অবস্থিত ‘স্মৃতি চিরন্তন’ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা প্রচারণার সূচনা করে। এ সময় মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
 

ভিপি পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “আমরা প্রতিশ্রুতির রাজনীতিতে নয়, পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। আসন্ন ডাকসু নির্বাচন বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে স্থান করে নেবে।”
 

তিনি আরও বলেন, “আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, একইভাবে জুলাইকেও ধারণ করি। প্যানেল ঘোষণার পর আমরা প্রথমেই জুরাইন কবরস্থানে জুলাই শহীদ আনাসের কবর জিয়ারত করেছি। আজ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি।”