বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘হাসিনা অধ্যায় শেষ, ভারতের সঙ্গে সম্পর্ক এগোবে তারেক রহমানের নেতৃত্বে’

‘হাসিনা অধ্যায় শেষ, ভারতের সঙ্গে সম্পর্ক এগোবে তারেক রহমানের নেতৃত্বে’

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। 

 

তিনি বলেছেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কের অধ্যায় শেষ। অতীতের রাজনৈতিক সমীকরণ পরিত্যাগ করে এখন থেকে দুই দেশের মানুষের স্বার্থ, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধা প্রাধান্য পাবে।

 

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

 

উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে সীমান্ত হত্যাসহ দীর্ঘদিনের নানা জটিল সমস্যা সমাধান সম্ভব হবে।” বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা এবং জ্বালানি সহযোগিতার মতো কৌশলগত বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে।

 

হুমায়ুন কবির জানান, বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি। দেশীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্প দ্রুত কার্যকর করার বিষয়ে দুই পক্ষই গুরুত্বারোপ করেছে। বর্তমান সরকার এটিকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করছে।

 

এদিকে, আলোচনাকে আরও এগিয়ে নিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা মঙ্গলবার ভারতের উদ্দেশে রওনা হবেন। তারা 'ইন্ডিয়ান ওশান কনফারেন্সে' অংশ নেবেন এবং সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে।

 

হুমায়ুন কবির নিশ্চিত করেন, এই সফরে সীমান্ত হত্যা বন্ধ ও অন্যান্য নিরাপত্তা বিষয়ক ইস্যুতে কড়া অবস্থান নেওয়া হবে।