মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৫:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গরমে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে করণীয়

গরমে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে করণীয়

প্রচণ্ড গরমে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমার আশঙ্কা থাকে। তবে সারা বছরই হিমোগ্লোবিন কমার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া, অবসাদ, ক্লান্তি ও পানিশূন্যতা হতে পারে। সেক্ষেত্রে খাদ্যাভ্যাসে বদল আনা জরুরি। খাদ্যাভ্যাসে বদল আনার জন্য অনুসরণ করতে পারেন এই তালিকা: 

ভিটামিন সি সমৃদ্ধ খাবার
ভিটামিন সি সমৃদ্ধ খাবার শরীরে আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে। টমেটো, ক্যাপসিকাম, সবুজ সবজি, শাকপাতা, লেবু ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান বেশি। 

ফলিক অ্যাসিড আছে এমন খাবার
ফলিক অ্যাসিড এক ধরনের জটিল ভিটামিন বি। এ ধরনের ভিটামিনও হিমোগ্লোবিনের শূণ্যতা দূর করতে সাহায্য করে। সেক্ষেত্রে সবুজ শাকসবজি খাদ্যতালিকায় রাখুন। 

খাদ্যশস্য
কিছু কিছু খাদ্য বা সবজি হিমোগ্লোবিনের ঘাটতি মেটাতে সাহায্য করে। পালং শাক, ব্রকলি, বিট, পনির, ডিম, আপেল, তরমুজ, বেদানা, কুমড়োর বীজ, আমন্ড, বিট অ্যাপ্রিকট ও কিশমিশ রাখতে পারেন খাদ্যতালিকায়।