সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইতালি ও অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা পাঠাচ্ছে

ইতালি ও অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা পাঠাচ্ছে

মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলার প্রেক্ষিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি ও অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া দুটি সামরিক বিমান ওই অঞ্চলে মোতায়েন করেছে।
 

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বৃহস্পতিবার একটি রেডিও সাক্ষাৎকারে বলেন, “যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো ইতালিও উপসাগরীয় দেশগুলোকে প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা সহায়তা প্রদান করতে চাই।”
 

মেলোনি আরও জানান, উপসাগরীয় দেশগুলো কেবল বন্ধুপ্রতিম নয়, সেই অঞ্চলে কয়েক হাজার ইতালীয় নাগরিক এবং প্রায় দুই হাজার ইতালীয় সৈন্য বসবাস করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব।
 

অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ পার্লামেন্টে বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম এবং ছয়টি ‘ক্রাইসিস রেসপন্স’ টিম পাঠানো হয়েছে। তবে কী ধরনের সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। দেশটির গণমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, ইতিমধ্যেই দুটি সামরিক বিমান মোতায়েন করা হয়েছে।
 

সূত্র: এএফপি ও আলজাজিরা