মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতীয় পার্টির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সিদ্ধান্তে এ নিয়োগ দেওয়া হয়।
 

চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ২০(ক) ধারায় চেয়ারম্যানকে দেওয়া বিশেষ ক্ষমতাবলে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।
 

দলের আসন্ন দশম জাতীয় সম্মেলনকে ঘিরে শীর্ষ নেতাদের মধ্যে সৃষ্টি হওয়া মতবিরোধের প্রেক্ষাপটে সদ্য সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সরিয়ে এ পদে ব্যারিস্টার শামীম হায়দারকে আনা হয়।
 

এর আগে একই ধারায় মহাসচিব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অপসারণ করে মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দিয়েছিলেন জিএম কাদের। এবার চুন্নুকেও সরিয়ে নতুন নেতৃত্বে রদবদল আনল জাতীয় পার্টি।