মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৫:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অফিস শিডিউল শেষে নিমন্ত্রণ রক্ষায়

অফিস শিডিউল শেষে নিমন্ত্রণ রক্ষায়

শক্ত অফিস শিডিউল। এই শিডিউল শেষে আবার দাওয়াতে যেতে হবে। কিন্তু প্রস্তুতির এত সময় কোথায়? কিন্তু ব্যস্ত জীবনে আমরা সবাই স্মার্ট লাইফস্টাইলে বিশ্বাসী। সেক্ষেত্রে আপনি আপনার সাজপোশাকের ক্ষেত্রেও কিছু নিয়ম অনুসরণ করতে পারেন। এই যেমন: 

*প্রথমেই আপনাকে ভাবতে হবে এথনিক না ওয়েস্টার্ন অ্যাটায়ার আপনার অফিসে রয়েছে। সেভাবে অফিসের সাজ সকালে নিয়েই নেমন্তন্ন রক্ষা করতে যেতে পারেন। 
*অফিসে এথনিক ওয়ার হলে দ্রুত শ্রাগ গায়ে জড়িয়ে নিন অথবা ঝুলিয়ে নিন শাল। 
*শাড়ি বা অন্য এথনিক পোশাকের সঙ্গে স্কার্ফ পরতে পারলেও মন্দ লাগে না। 
*ফর্মাল শার্ট বা টপসের সঙ্গে র‍্যাপ, লং, মিডি বা ম্যাক্সি স্কার্ট বা ফ্লেয়ার প্যান্ট পরে নিন। 
*পার্টি লুক দ্রুত আনা যায় যদি ব্যাগে সিলভার, মেটাল, মুক্তা, বিডস বা স্টোনের গয়না। যারা কি রকমের গয়না পরবেন, বুঝে উঠতে পারেন না, তাদের জন্য সবচেয়ে নিরাপদ বিকল্প হলো সিলভার, মেটাল বা মুক্তার গয়না।
*সিম্পল লং ড্রপ ইয়াররিং বা সিঙ্গেল বার ইয়াররিং বা ইয়ারকাফ। জুয়েলারি ট্রেন্ডে এখন এগুলো অনেক চলছে।