মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপি ইতিহাস বিকৃত করতে চাই না, দেশের মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে: ফখরুল

বিএনপি ইতিহাস বিকৃত করতে চাই না, দেশের মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে: ফখরুল

বিএনপি ইতিহাস বিকৃত করতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেনছেন, ‘দেশের মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে।সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা বেশির ভাগ যেহেতু অনলাইনে পড়ে সেজন্য পাঠাগারে ল্যাপটপ রাখতে হবে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে মানিকগঞ্জের উত্তর সেওতা জেলা জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। 

 

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক দলের ইতিহাসের বাইরে অন্য সব বইও রাখতে হবে পাঠাগারে। রাসূল (সা.) এর বইসহ যারা দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদেরও বই রাখতে হবে। আমরা যখন প্রাইমারিতে লেখাপড়া করতাম তখন ভাই-বোনেরা মিলে টিফিনের টাকা দিয়ে বই কিনে লাইব্রেরি গড়ে তুলেছিলাম।’

 

সেওতা জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শনকালে তিনি আরো বলেন, ‘আপনাদের পাঠাগার দেখে আমি অবিভূত হয়েছি।’ এ সময় জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক দ্বিপ্তি মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও পাঠাগারের উপদেষ্টা আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবিরসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।