মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৬:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে ডাকাতি: ঢাকাগামী ২ বাসে লুটপাট

সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে ডাকাতি: ঢাকাগামী ২ বাসে লুটপাট

ঢাকা প্রেস,সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কে বুধবার (২২ জানুয়ারি) গভীর রাতে ঢাকাগামী দুটি বাসসহ সিএনজি ও প্রাইভেট কারে ডাকাতির ঘটনা ঘটেছে।

 

রাত দেড়টার দিকে দারাখাই সেতু এলাকায় ডাকাতরা লরি ও গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে। যাত্রীরা বাধ্য হয়ে গাড়ি থামালে ১৫-২০ জনের সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এ সময় তারা যাত্রীদের নগদ টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

 

সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া মামুন পরিবহন ও আল মোবারাকা পরিবহনের দুটি বাস ডাকাতির শিকার হয়। যাত্রীদের জিনিসপত্র লুট করার পাশাপাশি বাসের জানালা ও দরজাও ভাঙচুর করা হয়। যাত্রীরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
 

ডাকাতির শিকার আরও কয়েকটি সিএনজি ও একটি প্রাইভেট কারের যাত্রীদেরও লুট করা হয়। তবে পাশের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে খবর পৌঁছালে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়।

 

ডাকাতির ঘটনা সুনামগঞ্জের ছাতক, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ থানার সীমানা সংলগ্ন এলাকায় ঘটেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিরিয়া জানান, কুয়াশার সুযোগ নিয়ে ডাকাতদল সড়ক অবরোধ করে এই ঘটনা ঘটিয়েছে। খবর পাওয়ার পর ছাতক, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

মামুন পরিবহনের সুপারভাইজার মনির হোসেন বলেন, "ডাকাতদল অস্ত্রের মুখে আমাদের যাত্রীদের নগদ টাকা, মোবাইল ফোন লুট করেছে এবং বাধা দেওয়ায় মারধর করেছে। গাড়ির জানালা-দরজাও ভেঙে দিয়েছে।"
 

এক আহত যাত্রী রাসেল আহমদ বলেন, "বাবাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলাম। পথে এমন ভয়াবহ অভিজ্ঞতা হলো! ডাকাতরা আমাদের সবকিছু লুট করে নিয়ে গেছে। কয়েকজনকে মারধরও করেছে।"

 

ডাকাতির শিকার যাত্রীরা ঢাকায় যাওয়ায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে।
 

এই ঘটনায় সড়ক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় জনগণের তৎপরতায় ডাকাতরা পালিয়ে গেলেও এই ধরনের ঘটনা প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।