মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এসির নিচে থেকেও ত্বকে সজীব রাখতে করনীয়

এসির নিচে থেকেও ত্বকে সজীব রাখতে করনীয়

অনেককেই কর্মক্ষেত্রে এসির নিচে দীর্ঘক্ষণ থাকতে হয়। এসির নিচে থাকার কারণে ত্বক নির্জীব হতেই পারে। তবে এই নির্জীবতা থেকে বাঁচার উপায় যে নেই তা তো নয়। এসির নিচে থেকেও যদি সজীব ত্বক পেতে চান তাহলে আমাদের পরামর্শগুলো অনুসরণ করতে পারেন। 

*রোদ থেকে ঘেমে এসিতে ঢোকার পর মুখে ভালোভাবে পানির ঝাঁপটা দিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারলে আরও ভালো। এরপর শুকনো টিস্যু দিয়ে চেপে চেপে অতিরিক্ত পানি মুছে নিন। ওয়েট টিস্যুর সাহায্যেও মুখ মুছে নিতে পারেন। অফিসের ড্রয়ারে ময়েশ্চারাইজার ও বডিলোশন রাখুন। মুখ পরিষ্কার করার পর ময়েশ্চারাইজার লাগান।

*হাতের কাছে বা ব্যাগে সব সময় ময়েশ্চারাইজিং ফেসিয়াল মিস্ট রাখুন। এসিতে ত্বক আর্দ্র রাখতে ময়েশ্চারাইজার লাগান। ১-২ ঘণ্টা পরপর মুখে এই মিস্ট স্প্রে করতে পারেন। আজকাল বাজারে বিভিন্ন ধরনের ফেসিয়াল মিস্ট সহজলভ্য। প্রয়োজনে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। গোলাপজল, গ্লিসারিন, অ্যালোভেরা জেল ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে রেখে দিন। মাঝে মাঝে স্প্রে করে ম্যাসাজ করে নিন।

*শুধু মুখ নয়, সঙ্গে শরীরের অন্যান্য উন্মুক্ত অংশ, বিশেষত হাতও কিন্তু এসির শুকনো হাওয়ায় শুষ্ক হয়ে পড়তে পারে।

*তাই ২ ঘণ্টা অন্তর হাতেও ময়েশ্চারাইজার লাগান। একটানা অনেকক্ষণ এসিতে থাকার পর রোদে বেরোলে অবশ্যই সানস্ক্রিন রি-অ্যাপ্লাই করুন।

*যারা সারা রাত এসিতে থাকেন, তারা রাতে বডি অয়েল ও ফেসিয়াল অয়েল ব্যবহার করুন। ভারি সেরামও ব্যবহার করতে পারেন।