শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

​শিক্ষা–সংস্কৃতির মিলনমেলায় পরিণত মুরাদনগর: কোরবানপুর জি. এম. উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

​শিক্ষা–সংস্কৃতির মিলনমেলায় পরিণত মুরাদনগর: কোরবানপুর জি. এম. উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা):


 

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কোরবানপুর গোলাম মোস্তফা (জি. এম.) উচ্চ বিদ্যালয় একদিনের জন্য পরিণত হয় শিক্ষা, সংস্কৃতি ও সাফল্যের এক বর্ণিল মিলনমেলায়। উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী। একইসঙ্গে দুইজন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে দেওয়া হয় বিদায় সম্মাননা।

 

​শিক্ষা–সংস্কৃতির মিলনমেলায় পরিণত মুরাদনগর: কোরবানপুর জি. এম. উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহমান উপস্থিত থাকতে পারেননি।

 

​শিক্ষা–সংস্কৃতির মিলনমেলায় পরিণত মুরাদনগর: কোরবানপুর জি. এম. উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা — ছবি ২


 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. জে. নাইয়ুম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মাহবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা শিক্ষক মাহমুদুল ইসলাম, ইংরেজি শিক্ষক মো. আরমান হোসেন এবং মো. জুয়েল রানা।

 

​শিক্ষা–সংস্কৃতির মিলনমেলায় পরিণত মুরাদনগর: কোরবানপুর জি. এম. উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা — ছবি ৩


 

দিনব্যাপী আয়োজনে দৌড়, দীর্ঘলম্ফ, বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় গান, নৃত্য ও আবৃতিতে শিক্ষার্থীদের প্রতিভার প্রকাশ ঘটে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
 

​শিক্ষা–সংস্কৃতির মিলনমেলায় পরিণত মুরাদনগর: কোরবানপুর জি. এম. উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা — ছবি ৪


 

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতদের মধ্যে রয়েছেন— মো. রাকিব হোসেন (২০১২ ব্যাচ), ৪৫তম বিসিএসে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সুপারিশপ্রাপ্ত); মাসিয়াত জাহান লোপা (২০২৩ ব্যাচ), ঢাকা ডেন্টাল মেডিকেল কলেজে ভর্তিপ্রাপ্ত (২০২৬); তিষমা শর্মা (২০২৪ ব্যাচ), জাতীয় নৃত্য প্রতিযোগিতায় ‘সেরার সেরা’ স্বর্ণপদকপ্রাপ্ত (২০২৬); ইতি ভৌমিক (২০২৫ ব্যাচ, মানবিক বিভাগ), কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় ৭ম স্থান অর্জন ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত; এবং জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় মহিমা আক্তার শিখা ‘খ’ গ্রুপে কবিতা আবৃতিতে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হন।
 

এছাড়া আরও পাঁচজন শিক্ষার্থী সাধারণ গ্রেড বৃত্তি এবং পাঁচজন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করেছে।
 

দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক (গণিত) আব্দুস সালাম এবং সিনিয়র শিক্ষক (বাংলা) মো. নজরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, শিক্ষকের আদর্শ, ত্যাগ ও নিষ্ঠাই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শক্ত ভিত গড়ে তোলে।
 

শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন ও আনন্দঘন মিলনমেলায়।