শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুদকের মামলায় বরিশাল বিআরটিএ’র সাবেক সহকারী পরিচালক শাহ-আলম কারাগারে

দুদকের মামলায় বরিশাল বিআরটিএ’র সাবেক সহকারী পরিচালক শাহ-আলম কারাগারে

বরিশাল ব্যুরো:



দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল বিআরটিএ’র সাবেক সহকারী পরিচালক মো. শাহ-আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

রোববার (২৬ জানুয়ারি) বরিশাল মহানগর দায়রা জজ আদালত তার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
 

দুদকের মামলার অভিযোগপত্র অনুযায়ী, শাহ-আলম বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় থ্রি-হুইলার ও ১১শ মিনি ট্রাকসহ বিপুলসংখ্যক যানবাহনের ভুয়া ও অনিয়মতান্ত্রিক রেজিস্ট্রেশন প্রদান করেন। অভিযোগ রয়েছে, তিনি প্রায় ১ হাজার ২০০ অবৈধ যানবাহনের রেজিস্ট্রেশন অনুমোদন দেন।
 

দুদক সূত্রে জানা যায়, অবৈধ যানবাহন রেজিস্ট্রেশন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছর শাহ-আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অনুসন্ধানে দেখা গেছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল বিআরটিএতে দায়িত্ব পালনকালে এবং এর আগে পিরোজপুর ও ঝালকাঠিতে কর্মরত থাকাকালে তিনি বিপুলসংখ্যক অবৈধ রেজিস্ট্রেশন প্রদান করেন।
 

এছাড়া ২০২২ সালে বরিশাল বিআরটিএতে যোগদানের পর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সময়ে অন্তত ২৫৫টি যানবাহনের অনিয়মতান্ত্রিক রেজিস্ট্রেশন দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে এলে বিআরটিএ’র উপপরিচালক (প্রশাসন), ঢাকা কার্যালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে অভিযোগ রয়েছে, তদন্ত চলাকালেও তিনি অবৈধ রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রাখেন।
 

তদন্তে আরও উঠে আসে, ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বরে তিনি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ঠিকানাভুক্ত মালিকদের নামে বরিশাল সিরিজে অন্তত আরও ৮৯টি অবৈধ রেজিস্ট্রেশন প্রদান করেন, যা বিআরটিএ’র আইন ও অফিস আদেশের পরিপন্থী।
 

উল্লেখ্য, দুদকের করা মামলায় শাহ-আলম আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।