সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দাম কমার কয়েক ঘণ্টা পরই বাড়ল সোনার দাম

দাম কমার কয়েক ঘণ্টা পরই বাড়ল সোনার দাম

দিনের শুরুতে দরপতনের পর কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও বাড়তির পথে ফিরেছে বিশ্ববাজারে সোনার দাম। বাজার সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার ইতিবাচক সংকেত এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে।

দিনের শুরুতে দরপতনের পর কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও বাড়তির পথে ফিরেছে বিশ্ববাজারে সোনার দাম। বাজার সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার ইতিবাচক সংকেত এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১ মে) লেনদেনের শুরুতে সোনার দামে ১ শতাংশের বেশি পতন হলেও পরে তা কিছুটা পুনরুদ্ধার হয়। এতে মুদ্রাস্ফীতির চাপ কমতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা।

প্রতিবেদন অনুযায়ী, দুপুর ১টা ৫০ মিনিটে স্পট গোল্ডের দাম সামান্য বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২৭ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে এটি নেমে গিয়েছিল ৪ হাজার ৫৫৯ ডলার পর্যন্ত। তবে সাপ্তাহিক হিসাবে এখনো প্রায় ১ দশমিক ৭ শতাংশ লোকসানে রয়েছে সোনা।

এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস বিভাগের প্রেসিডেন্ট ক্রিস গ্যাফনি বলেন, ইরানকে ঘিরে উত্তেজনা কমার সম্ভাবনা বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরিয়ে এনেছে, যা সোনার দামের পুনরুদ্ধারে সহায়তা করেছে।

বিশ্লেষকদের ধারণা, পরিস্থিতি অনুকূলে থাকলে ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি) ভবিষ্যতে সুদের হার কমাতে পারে। এতে ডলারের মান কমে গেলে সোনার বাজারে আরও ইতিবাচক প্রভাব পড়তে পারে।