রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০১:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কিশোরগঞ্জ বার নির্বাচনে সভাপতিসহ পাঁচ পদে আওয়ামীপন্থীদের জয়

কিশোরগঞ্জ বার নির্বাচনে সভাপতিসহ পাঁচ পদে আওয়ামীপন্থীদের জয়

কিশোরগঞ্জ প্রতিনিধি:-



কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ পাঁচটি পদে জয়ী হয়েছেন আওয়ামী ঘরানার প্রার্থীরা। ১৪টি পদের মধ্যে ৫টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা, আর সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। উল্লেখযোগ্য যে, আওয়ামী ঘরানার কোনো প্যানেল ছিল না এবং প্রার্থীরা সবাই ব্যক্তিগত উদ্যোগে নির্বাচন করেছিলেন।

 

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট এসএম মাহবুবুর রহমান।
 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহিদুল আলম শহীদ ৪২১ ভোট পেয়ে টানা তৃতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন আহমেদ পেয়েছেন ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আমিনুল ইসলাম রতন ২৯১ ভোট পেয়ে টানা পঞ্চমবার নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল ইসলাম হুমায়ুন, যিনি পেয়েছেন ১৩৪ ভোট।
 

সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মো. মানিক এবং আওয়ামী ঘরানার প্রার্থী মো. আব্দুর রাশিদ ভূঞা নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য বিজয়ীরা হলেন সহ-সাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা ও শাহিনূর কলি, লাইব্রেরি সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক পদে এএম সাজ্জাদুল হক এবং অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক।
 

কমিটিতে ৫টি সদস্য পদ ছিল, এবং এসব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সমঝোতার ভিত্তিতে। আওয়ামী ঘরানার সদস্যরা হলেন কফিল উদ্দিন, সারোয়ার জাহান সানি এবং সোহাগ মিয়া, আর জাতীয়তাবাদী প্যানেলের সদস্যরা হলেন আবু তাহের হারুন এবং আহসানুজ্জামান নাসির। নির্বাচনে ৬০৬ জন ভোটার ছিলেন, যার মধ্যে ৫৩৭ জন ভোট দিয়েছেন।