বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৪:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মহাসাংগ্রাই উৎসব উপলক্ষে সিন্দুকছড়ি জোনের অনুদান ও মানবিক সহায়তা প্রদান

মহাসাংগ্রাই উৎসব উপলক্ষে সিন্দুকছড়ি জোনের অনুদান ও মানবিক সহায়তা প্রদান

মো. সালাউদ্দিন:

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন মহাসাংগ্রাই উৎসব উপলক্ষে আর্থিক অনুদান ও বিভিন্ন সহায়তা প্রদান করেছে।
রবিবার (১২ এপ্রিল) সিন্দুকছড়ি জোন সদর, মানিকছড়ি ও বাটনাটলি আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ৬টি মহাসাংগ্রাই উদযাপন কমিটির হাতে উৎসব পালনের জন্য মোট ৪৭ হাজার টাকা তুলে দেওয়া হয়।
এছাড়া সমাজের অসহায় ও দুস্থদের সহায়তায় ৪ জন ব্যক্তিকে ১৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়, যাদের মধ্যে ২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ২ জন বাঙালি। শিক্ষার প্রসারে ১০০ জন শিক্ষার্থীর মাঝে ৩০ হাজার টাকা মূল্যের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়; এর মধ্যে ৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ৪০ জন বাঙালি শিক্ষার্থী রয়েছে।
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ২২ জনের মাঝে ৭ হাজার টাকা মূল্যের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি আবাসন সহায়তার অংশ হিসেবে ৩টি পরিবারের মধ্যে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ডেউ টিন প্রদান করা হয়।
সব মিলিয়ে এদিন ১ লাখ ২১ হাজার ৫০০ টাকার আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করা হয়।
সহায়তা পেয়ে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করছে।
সিন্দুকছড়ি জোন সূত্রে জানা গেছে, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও উন্নয়ন ত্বরান্বিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পুরো কর্মসূচি সুশৃঙ্খলভাবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।