মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়ার ভার্চুয়াল উপস্থিতি

বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়ার ভার্চুয়াল উপস্থিতি

ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে আয়োজিত বিএনপির বর্ধিত সভায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৬ মিনিটে ভার্চুয়ালি যুক্ত হন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন।
 

এর আগে, সকাল ১১টায় সভার কার্যক্রম শুরু হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভার সভাপতিত্ব করছেন।
 

বর্ধিত সভার সূচনা হয় শোক প্রস্তাবের মাধ্যমে। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে ‘প্রথম বাংলাদেশ, আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা প্রস্তুত করেছে ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি’।
 

বর্ধিত সভা উপলক্ষে বিএনপি পরিবার ‘আস্থা’ নামে একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করেছে। সভার পরবর্তী অংশে রুদ্ধদ্বার কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে তৃণমূলের নেতারা বক্তব্য প্রদান করবেন। সভার সমাপনী অধিবেশনে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন তারেক রহমান।