সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:০২:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

অপারেশন ডেভিল হান্টে ২০ দিনে গ্রেপ্তার ১১ হাজার ৩১৩ জন

অপারেশন ডেভিল হান্টে ২০ দিনে গ্রেপ্তার ১১ হাজার ৩১৩ জন

ঢাকা প্রেস নিউজ

 

সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই অভিযানে ৮ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২০ দিনে সারাদেশে গ্রেপ্তার হয়েছেন ১১ হাজার ৩১৩ জন।
 

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয় অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে, এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ৯১৪ জনসহ মোট ১ হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে একটি শুটারগান, একটি কার্তুজ এবং দুটি চাকু উদ্ধার করা হয়েছে।
 

এদিকে, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে পরদিন, ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়। গাজীপুরসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সরকারের এই পদক্ষেপ নেয়া হয়।
 

গতকাল (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয় এবং অন্যান্য মামলায় আরও ১ হাজার ১২ জন গ্রেপ্তার হন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সরকার।