সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রাম বন্দর পরিচালনা: হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

চট্টগ্রাম বন্দর পরিচালনা: হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হবে কিনা তা নির্ধারণে হাইকোর্ট ৪ ডিসেম্বর রায় দেবেন। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজর ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রায়ে রায়ের তারিখ নির্ধারণ করা হয়।
 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও ব্যারিস্টার আনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
 

বিএনপির আইনজীবীরা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অন্তর্বর্তী সরকার এই ধরনের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারবে না। বন্দরের পরিচালনা বিদেশিদের হাতে যাবে কি না তা সিদ্ধান্ত নেওয়া উচিত নির্বাচিত সরকারের।
 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বন্দরের পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে—এটি ভ্রান্ত ধারণা। অন্তর্বর্তী সরকারও নির্বাচিত সরকারের মতোই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
 

এর আগে, ২০ নভেম্বর হাইকোর্ট চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়।